দক্ষিণ হাওড়া কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে,এলাকায় ঘুরলেন বিজেপি প্রার্থী
দি নিউজ লায়ন ; দক্ষিণ হাওড়া কেন্দ্রের জন্য বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, এদিন এলাকায় ঘুরে প্রচার করলেন বিজেপি প্রার্থী। হাওড়া দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দিতা চৌধুরী আজ তাঁর মনোনয়ন জমা দিলেন।অন্যদিকে, আজ হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচার করেন বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। সকালে বকুলতলা, লালকুঠি সহ সংলগ্ন এলাকায় প্রচার করেন রন্তিদেব। রন্তিদেব সেনগুপ্ত বলেন,
মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে এমন কি নির্বাচনের আগেও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এটা পুরোটাই ভাঁওতা। ভাঁওতার উপর ১০ বছর একটা সরকার চলছে। এবার সেই ভাঁওতার জবাব দেবে মানুষ। গত লোকসভা নির্বাচলে গুন্ডা নামিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোট জিতেছিলেন। আমরা গুন্ডা নামাইনি। তবুও মানুষের সমর্থন আমাদের কাছে ছিল। এইভাবে ভোটে জেতার কোনও কৃতিত্ব নেই। এবারও আমরা গুন্ডা নামাবো না। মানুষের সমর্থনেই আমরা জিতব।
আমার প্রতিদ্ধন্ধী নন্দিতা চৌধুরীর বাবা অম্বিকা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেক দিন ধরে ভালভাবে চিনতাম। ওনার মেয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। লড়াই হবে। এখানে কোন কাজই হয়নি। উন্নয়নের অভাব দক্ষিণ হাওড়ায়। শুধু এখানেই নয় সারা রাজ্যেই একই সমস্যা। এলাকার মানুষদের কাছে এটাই জানাচ্ছি যে আমাদের ৫ বছর কাজ করার সুযোগ দেওয়ার জন্য। সুযোগ পেলে আমরা দেখিয়ে দেব কাজ কি করা যেতে পারে। আমরা অন্তত রেশনের চাল চুরি করব না, ত্রাণের টাকা চুরি করব না, ত্রাণের ত্রিপল চুরি করব না।
অন্যদিকে, এদিন মনোনয়ন জমা দিয়ে নন্দিতা চৌধুরী বলেন, ভীষণ আনন্দ হচ্ছে। মুখ্যমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছেন। অনেক কাজ করতে পারব। জিতে এলে বাবার অসমাপ্ত কাজ করব। এছাড়া দক্ষিণ হাওড়ার মানুষের সঙ্গে থাকব। পাশে থাকব।
এলাকার মানুষ সম্পূর্ণভাবে সাহায্য করছেন। আমার ক্ষেত্রে কিছুই জটিল মনে হচ্ছে না। যারা বাবার সঙ্গে কাজ করেছেন সেই সমস্ত মানুষ আমার পাশে আছেন। আমার বাবার আশীর্বাদ সবসময় থাকে। এখনও বাবার আশীর্বাদ আমার সঙ্গে আরও আছে। মানুষের বিপুল সমর্থন নিয়ে জয়ের ব্যাপারে আমি আশাবাদী ।


Post a Comment